ইসলামী গান রচনাকৌশল – ৩
মারিফুল ইসলাম
---------------------------------------
মাত্রাবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ১ মাত্রাই, কিন্তু রুদ্ধাক্ষর ২ মাত্রা গণনা করা হয়।
স্বরবৃত্ত ছন্দের সাথে মাত্রাবৃত্ত ছন্দের পার্থক্য এতটুকুই।
স্বরবৃত্ত ছন্দের মতই মাত্রাবৃত্ত ছন্দের গানও সর্বোচ্চ ৪ পর্বের হয়ে থাকে। প্রথম পর্বগুলোকে মূল পর্ব
বলা হয়, আর শেষের পর্বকে অন্তমিল পর্ব বলা হয়। মাত্রাবৃত্ত ছন্দের পর্বগুলো ৪, ৫, ৬, এবং ৭ মাত্রার
এমনকি ৮ মাত্রার পর্যন্ত হয়ে থাকে।
অন্তমিল পর্ব সাধারণত ১, ২, ৩, ৪ মাত্রার হয়।
উদাহরণঃ-
ক/ত/ মা/য়া/ ।। ক/ত/ প্রে/ম/ ।। ক/ত/ মা/খা/ ।। মা/খি/
৪+৪+৪+২
ক/ত/ ক/থা/ ।। মো/লা/য়ে/ম/ ।। হা/তে/ হা/ত/ ।। রা/খি/
৪+৪+৪+২
এ/ই/স/ব/ ।। অ/ভি/ন/য়/ ।। থা/ক/বে/ না/ ।। কি/ছু/
৪+৪+৪+২
যে/ই/দি/ন/ ।। উ/ড়ে/ যা/বে/ ।। এ/ই/ প্রা/ণ/ ।। পা/খি/
৪+৪+৪+২
(আবু তাহের বেলাল)
এখানে প্রতিটা অক্ষরের শেষে স্লাশ দেওয়া হয়েছে এবং প্রতিটা পর্ব আলাদা করে বুঝাতে দাঁড়ি ব্যবহার করা
হয়েছে।
এবার গানটার মূলপর্ব এবং অন্তমিল পর্বগুলো একটু বিশ্লেষন করি –
ক/ত/ মা/য়া/ (৪ মাত্রা মূলপর্ব)
ক/ত/ প্রে/ম/ (৪ মাত্রা মূলপর্ব)
ক/ত/ মা/খা/ (৪ মাত্রা মূলপর্ব)
মা/খি/ (২ মাত্রা অন্তমিল পর্ব)
ক/ত/ ক/থা/ (৪ মাত্রা মূলপর্ব)
মো/লা/য়ে/ম/ (৪ মাত্রা মূলপর্ব)
হা/তে/ হা/ত/ (৪ মাত্রা মূলপর্ব)
রা/খি/ (২ মাত্রা অন্তমিল পর্ব)
এ/ই/স/ব/ (৪ মাত্রা মূলপর্ব)
অ/ভি/ন/য়/ (৪ মাত্রা মূলপর্ব)
থা/ক/বে/ না/ (৪ মাত্রা মূলপর্ব)
কি/ছু/ (২ মাত্রা অন্তমিল পর্ব)
যে/ই/দি/ন/ (৪ মাত্রা মূলপর্ব)
উ/ড়ে/ যা/বে/ (৪ মাত্রা মূলপর্ব)
এ/ই/ প্রা/ণ/ (৪ মাত্রা মূলপর্ব)
পা/খি/ (২ মাত্রা অন্তমিল পর্ব)
এবার আমরা আরোকিছু মাত্রাবৃত্ত ছন্দে গঠিত ইসলামি গানের উদাহরণ দেখি –
বা/নি/য়ো/না/ ।। র/ব/ তু/মি/ ।। আ/ফ/সো/স/ ।। কা/রী/
৪+৪+৪+২
বি/চা/রে/র/ ।। দি/নে/ যে/ন/ ।। বে/চেঁ/ যে/তে/ ।। পা/রি/
৪+৪+৪+২
থে/কে/ গে/লে/ ।। হৃ/দ/য়ে/র/ ।। শ/ত/ হা/হা/ ।। কা/র/
৪+৪+৪+২
লা/ভ/ নে/ই/ ।। স/বি/ শু/ধু/ ।। মি/ছে/ আ/হা/ ।। জা/রি/
(নুরুজ্জামান শাহ)
আ/কা/শে/র/ ।। তা/রা/গু/লো/ ।। মি/টি/মি/টি/ ।। জ্ব/ল/ছে/
৪+৪+৪+৩
বা/তা/সে/র/ ।। কা/নে/ কা/নে/ ।। কি/ছু/ ক/থা/ ।। ব/ল/ছে/
৪+৪+৪+৩
আ/মি/ এ/কা/ ।। ব/সে ব/সে/ ।। ক/ত/ ক/থা/ ।। বু/ন/ছি/
৪+৪+৪+৩
দূ/র/ থে/কে/ ।। ভে/সে/ আ/সা/ ।। কো/ন/ গা/ন/ ।। শু/ন/ছি/
৪+৪+৪+৩
ফে/লে/ আ/সা/ ।। দি/ন/ ভে/বে/ ।। বু/কে/ ঝ/ড়/ ।। চ/ল/ছে/
৪+৪+৪+৩
(সাইফ সিরাজ)
অ/নু/ভ/বে/ ।। অ/নু/গ/ত/ ।। ক/রে/ দি/ও/ ।। দি/ল/
৪+৪+৪+২
হৃ/দ/য়ে/র/ ।। মা/ঝে/ জ্বে/লো/ ।। আ/লো/র/ মি/ ।। ছি/ল/
৪+৪+৪+২
স/ং/লা/পে ।। অ/ং/কি/ত/ ।। ক/রে/ দি/ও/ ।। মা/ন/
৪+৪+৪+২
গো/লা/মী/র/ ।। আ/ব/র/ণে/ ।। দি/ও/ শু/ক/ ।। রা/ন/
৪+৪+৪+২
(মারিফুল ইসলাম)


এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।