মায়ের আঁচল
- মাহবুব হাসান
----------------------------------
কন্ঠ ভিজে মধুর স্রোতে
ডাকিলে মা' বলে
মলিন শহর হয় যে রঙিন
দুঃখ'রা যায় চলে।
মিটে সুখের তৃষা
মুছে —অমানিশা
তোমার পরশ পেলে মা'গো
খুশির পিদিম জ্বলে—
কন্ঠ ভিজে মধুর স্রোতে
ডাকিলে মা বলে।
ভেতর ঘরে দুঃখ চেপে
অশ্রু ভেজা চোখে
ত্যাগের নদী হয়ে তুমি
আগলে রাখে বুকে।
বিলিয়ে যাও আলো
রাখতে আমায় ভালো
সুখের শীতল পাটি আমার
তোমার পদতলে—
বয়স বাড়ার সাথে সাথে
দূরে যাচ্ছি সরে
হয় না বলা ভালোবাসি
আগের মতো করে।
কলিজার ধন মাগো
হৃদয় জুুড়ে থাকো
নিখুঁত মায়া প্রশান্তির ঘর
তোমার আঁচল তলে—

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।