মো. রাশেদুজ্জামান
-------------------------
তোমার নামে জিকির করে, বৃক্ষরাজি তরুলতা
তোমার নামে গায় পাখি গান, কন্ঠে কত মধুরতা
তোমার নামে রোজ সূর্য ওঠে
তোমার নামেই সব ফুল ফোটে
তাসবীতে মাখলুক জপে শুধু, জিকরুল্লাহ্
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,
লা- ইলাহা ইল্লাল্লাহ্।।
তোমার নামে কাজের শুরু, দূর হয় ব্যকুলতা
তোমার নামে পাই উদ্যম, দাও প্রভু সফলতা
তোমার নামে দূর হয় ক্লান্তি
তোমার নামেই সব সুখ শান্তি
প্রতিকুলে মাখলুক পেতে চায়, নাসরুল্লাহ্
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,
লা- ইলাহা ইল্লাল্লাহ্।।
তোমার নামে গীতি কবিতা, হয়ে ওঠে গীতলতা
তোমার নামে লিখি যত গান,মনে জাগে প্রফূল্লতা
তোমার নামে ঝরে সপ্তসুর
তোমার নামেই সব চিন্তাদূর
তোমার রাহে সবি প্রভু, (বলি) ফি-সাবিলিল্লাহ্
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,
লা- ইলাহা ইল্লাল্লাহ্।।
গান: সুবহানাল্লাহকথা: মো. রাশেদুজ্জামানসুর: মুহাম্মাদ জকিশাহশিল্পী: রহমত আলি, নূর হোসেন, রিফাত, মো:সোহেল, মো:ইদ্রিস, গিয়াস উদ্দিন, মাইনউদ্দীন, মুহাম্মদ জকিশাহরেকর্ড : মাক্কি রেকর্ড'স, চট্টগ্রামসাউন্ড ডিজাইন : মুহাম্মাদ জকিশাহভিডিও : মাক্কি রেকর্ড'সড্রোন : দৃব্যপরিবেশনায়: মাক্কি রেকর্ড'স টিমপরিচালনায়: মুহাম্মাদ জকিশাহগীতি রচনা: ১৮/১১/২০২৩ খ্রি.গীতি প্রকাশ: ১৩/১০/২০২৪ খ্রি.


এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
সুবহান আল্লাহ্
উত্তরমুছুনএই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।