বাবা
কথা: মো. রাশেদুজ্জামান
----------------------------------- বাবা তুমি হারিয়ে গেছোবছর কতেক হলো,
কেমন করে ঘুমিয়ে আছো
কবর দেশে বলো।।
পূব আকাশে সূর্য উঠে
করছে ঝলোমলো,
ওঠো বাবা ঘুমটি ভেঙ্গে
বেলা অনেক হলো।
তবু কেন ঘুমিয়ে আছো
আমায় তুমি বলো ।।
রোজ সকালে ঘুম ভাঙ্গাতে
করতে শাসন বারণ,
কেন তুমি আর ডাকোনা
কি আছে তার কারণ?
তুমি ছাড়া আর বুঝিনা
মন্দ কিবা ভালো।।
হাতটি ধরে জ্বালিয়ে দিতে
সত্য পথের আলো,
যতই আসুক বাঁধা বিপদ
আঁধার নিকষ কালো।
সেই তোমাকে পাইনা খুঁজে
কেন আমায় বলো।।
গান : বাবাকথা : মো. রাশেদুজ্জামানসুর ও কণ্ঠ : শামীম হোসাইনলেবেল : ইসলামি হামিং টিউনভিডিও : স্বপ্ন ভোকাল স্টুডিওগ্রাফিক্স : মো. রাশেদুজ্জামানগীতি রচনা : ২৯/১০/২০২২ খ্রি.গীতি প্রকাশ: ১৯/০৮/২০২৪ খ্রি.

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।