আসতাম যদি পৃথিবীতে -মোঃ রাশেদুজ্জামান

0


আসতাম যদি পৃথিবীতে 

মোঃ রাশেদুজ্জামান

------------------------------------- আসতাম যদি পৃথিবীতে
অন্ধকার যুগে,
আটক হতাম তোমার কাছে
কতনা অভিযোগে।।

অজ্ঞতা আর বর্বরতায় কাটতো দিবারাত, জ্যন্ত মেয়ে কবর দিতাম কাঁপতো নাতো হাত।
সুপথ ছেড়ে বিপথে যেতাম
রাসুল (ﷺ)আসার আগে।।

জন্ম নিলেন মহান নেতা করতে আঁধার দূর,
জাহিলিয়াত কেটে গেল দেখে তাহার নূর।
পুষ্প নাচে হেলে দুলে
তপ্ত মরূর বাগে।।

শোকর জানাই তোমার কাছে তুমি দয়াময়,
শ্রেষ্ঠ নবী দিয়েছ তুমি জীবন সুখময়।
ভুল পথে আর পা না বাড়াই
দিলে ঈমান জাগে।।

গান: আসতাম যদি পৃথিবীতে 
কথা ও সুর: মো. রাশেদুজ্জামান
কণ্ঠ: তাহছির আহম্মেদ তানভীর 
লেবেল: ইসলামি হামিং টিউন
সাউন্ড ডিজাইন: হালাল টিউন 
গীতি রচনা: ২০/০৪/২০২২ খ্রি.
গীতি প্রকাশ: ২২/০৯/২০২২ খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Responsive GIF
Responsive GIF
Responsive GIF
মাসিক গীতিকবিতা ওয়েবসাইটে আপনাকে সু-স্বাগতম।
Accept !