মইরা গেলে ফিরা আসে না
রফিকুল ইসলাম তাওহিদ
------------------------------------
মইরা গেলে ফিরা আসে না
ও মন জানো না
মাটির খাঁচা ভাইঙ্গা যেইদিন
উইড়া যাইবো পাখি,
পইড়া রইবো খাঁচা আমার
দেখবে সবার আঁখি।
চার পা ওয়ালা চৌকি দিয়া,
যাবে আমার লাশটা নিয়া।
সাড়ে তিন হাত খুঁড়বে কবর
তারই খবর রাখলাম না।
ও মন জানো না
মইরা গেলে ফিরা আসে না।
এই দুনিয়ার মায়ায় পইড়া
ভুইলা গেছো সবই,
রক্তে মাংসে গড়া খাঁচা
দিয়েছেন তো রবই।
রবের হুকুম পালন করো,
কুরআন হাদিস আঁকড়ে ধরো।
প্রভুর কাছে ফিরা যাইবা
আর তো ফিরা আইবা না।
ও মন জানো না
মইরা গেলে ফিরা আসে না।
সারা জনম সুদ ঘুষ খাইয়া
গড়ছো নতুন বাড়ি,
সুদের টাকায় ঘুষের টাকায়
কিনছো তুমি গাড়ি।
কী আর হবে গাড়ি দিয়া,
কী আর হবে বাড়ি দিয়া।
সবকিছুই তো রবে পরে
সঙ্গে কিছুই যাবে না।
ও মন জানো না
মইরা গেলে ফিরা আসে না।
গান : মইরা গেলে ফিইরা আসেনাগীতিকার : রফিকুল ইসলাম তাওহিদসুর ও কণ্ঠ : মোহাম্মদ বদরুজ্জামানমিউজিক ডিরেক্টর : তানজিম রেজালেবেল : কলরবরেকর্ড : হলি টিউন স্টুডিওভিডিও ডিরেক্টর : ইয়ামিন এলানগ্রাফিক্স : আরাফাত মাহমুদমেন্টর : সাঈদ আহমাদ, বদরুজ্জামানগীতি রচনা :গীতি প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২ খ্রি.


এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।