About Us

মাসিক গীতিকবিতা একটি প্রকাশিত গীতিকবিতার সমন্বয়ে সাহিত্য বিষয়ক ই-ম্যাগাজিন। এই ম্যাগাজিনটি মূলত গীতিকারদের গীতিকবিতা সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশ করে থাকে। সাহিত্যের অন্যান্য শাখার লেখাগুলোও এখানে প্রকাশ করা হয় তবে গীতিকবিতাই বেশি প্রাধান্য পায়। 

একটা গীতিকবিতা যখন গান আকারে প্রকাশ পায় তখন সেটা গায়কের নামেই বেশি প্রচারিত হয় ও পরিচিতি পায়। অধিকাংশ শ্রোতাই জানতে পারেনা বা জানার কোনো সহজ উপায় থাকেনা যে গানটি কার লেখা ও সুর করা। আর এভাবে প্রচারিত হতে হতে একসময় সেই গীতিকবিতাটি যখন জনপ্রিয় হয় তখন অন্যান্য গায়কের মধ্যেও কেউ কেউ সেই গীতিকবিতাটি কভার করে। আর সে কভার শিল্পি সহজেই মূল গীতিকবি ও সুরকারের সন্ধান পায়না এবং কিছুটা বাধ্য হয়েই কালেক্টেড লিখে দেয়। 

অনেকটা সেই সংকটাপন্ন অপ্রত্যাশিত উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলার লক্ষ্যেই সুস্থ্যধারার ইসলামিক সংগীত উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেকর্ড লেবেল “ইসলামি হামিং টিউন”-এর পক্ষে মো. রাশেদুজ্জামান কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত হচ্ছে “মাসিক গীতিকবিতা। এই ওয়েবসাইট ও ই-ম্যগাজিনে প্রকাশিত গীতিকবিতার পাশাপাশি অপ্রকাশিত গীতিকবিতাও স্থান পাবে যাতে লেখকের লেখা চুরি হলেও এই ওয়েবসাইট তার লেখক স্বত্তের প্রমাণক হয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন
মাসিক গীতিকবিতা ওয়েবসাইটে আপনাকে সু-স্বাগতম।
Accept !