সুবহানাল্লাহ্ (তোমার নামে) -মো. রাশেদুজ্জামান

1

সুবহানাল্লাহ্ (তোমার নামে)

মো. রাশেদুজ্জামান

-------------------------
তোমার না‌মে জি‌কির ক‌রে, বৃক্ষরা‌জি তরুলতা
তোমার না‌মে গায় পা‌খি গান, ক‌ন্ঠে কত মধুরতা
তোমার না‌মে ‌রোজ সূর্য ওঠে
‌তোমার না‌মেই সব ফুল ফো‌টে
তাসবী‌তে মাখলুক জ‌পে শুধু, জিকরুল্লাহ্
সুবহানাল্লাহ, আলহামদু‌লিল্লাহ্, 
লা- ইলাহা ইল্লাল্লাহ্।। 

তোমার না‌মে কা‌জের শুরু, দূর হয় ব্যকুলতা
তোমার না‌মে পাই উদ্যম, দাও প্রভু সফলতা
তোমার না‌মে দূর হয় ক্লা‌ন্তি
তোমার না‌মেই সব সুখ শা‌ন্তি
প্রতিকুলে মাখলুক পেতে চায়, নাসরুল্লাহ্
সুবহানাল্লাহ, আলহামদু‌লিল্লাহ্, 
লা- ইলাহা ইল্লাল্লাহ্।। 

তোমার না‌মে গীতি ক‌বিতা, হ‌য়ে ওঠে গীতলতা
তোমার না‌মে লি‌খি যত গান,মনে জা‌গে প্রফূল্লতা
‌তোমার না‌মে ঝ‌রে সপ্তসুর
তোমার না‌মেই সব চিন্তাদূর
তোমার রা‌হে সবি প্রভু, (ব‌লি) ফি-সা‌বি‌লিল্লাহ্
সুবহানাল্লাহ, আলহামদু‌লিল্লাহ্, 
লা- ইলাহা ইল্লাল্লাহ্।।

গান: সুবহানাল্লাহ 
কথা: মো. রাশেদুজ্জামান 
সুর: মুহাম্মাদ জকিশাহ 
শিল্পী: রহমত আলি, নূর হোসেন, রিফাত, মো:সোহেল, মো:ইদ্রিস, গিয়াস উদ্দিন, মাইনউদ্দীন, মুহাম্মদ জকিশাহ 
রেকর্ড : মাক্কি রেকর্ড'স, চট্টগ্রাম 
সাউন্ড ডিজাইন : মুহাম্মাদ জকিশাহ
ভিডিও : মাক্কি রেকর্ড'স
ড্রোন : দৃব্য 
পরিবেশনায়: মাক্কি রেকর্ড'স টিম 
পরিচালনায়: মুহাম্মাদ জকিশাহ 
গীতি রচনা: ১৮/১১/২০২৩ খ্রি.
গীতি প্রকাশ: ১৩/১০/২০২৪ খ্রি.
Responsive YouTube Button গানটির মিউজিক ভিডিও দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন
Responsive GIF
Responsive GIF
Responsive GIF
মাসিক গীতিকবিতা ওয়েবসাইটে আপনাকে সু-স্বাগতম।
Accept !