ইসলামী গান রচনার কৌশল – ২
-মারিফুল ইসলাম
-----------------------------------------------------বাংলা কবিতা, ছড়া, অথবা গান লেখার ছন্দ মূলত ৩ প্রকার-
১/ স্বরবৃত্ত
২/ মাত্রাবৃত্ত
৩/ অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত ছন্দঃ- স্বরবৃত্ত ছন্দে স্বর বা অক্ষরের হিসেব করে মাত্রাগণনা করা হয়। একেকটি অক্ষর ১ মাত্রা গুনতে হয়। মুক্তাক্ষর যেমন এক মাত্রা তেমনি রুদ্ধাক্ষরও এক মাত্রা হিসেবে ধরা হয়। স্বরবৃত্ত ছন্দে একেকটি পঙক্তি সাধারণত ৪ পর্ব নিয়ে গঠিত হয় ৷
এ ছন্দের গানগুলোতে মূলপর্ব চার মাত্রার হয়। অন্তমিল পর্বগুলো সাধারণত এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, এবং চার মাত্রারও হয়ে থাকে।
উদাহরণঃ-
আ/মার/ জী/বন/ ।। আ/মার/ ম/রণ/ ।। আ/মার/ জিন্/দে/ ।। গি/
৪+৪+৪+১
ইয়া/ ই/লা/হি/ ।। ক/বুল/ ক/রো/ ।। আ/মার/ বন/দে/ ।। গি/
৪+৪+৪+১
এখানে প্রতিটা অক্ষরের শেষে স্লাশ দেওয়া হয়েছে এবং প্রতিটা পর্ব আলাদা করে বুঝাতে দাঁড়ি ব্যবহার করা হয়েছে।
এবার গানটার মূলপর্ব এবং অন্তমিল পর্বগুলো একটু বিশ্লেষন করি –
আ/মার/ জী/বন/ (৪ মাত্রা মূলপর্ব)
আ/মার/ ম/রণ/ (৪ মাত্রা মূলপর্ব)
আ/মার/ জিন্/দে/ (৪ মাত্রা মূলপর্ব)
গি/ (১ মাত্রা অন্তমিল পর্ব)
ইয়া/ ই/লা/হি/ (৪ মাত্রা মূলপর্ব)
ক/বুল/ ক/রো/ (৪ মাত্রা মূলপর্ব)
আ/মার/ বন/দে/ (৪ মাত্রা মূলপর্ব)
গি/ (১ মাত্রা অন্তমিল পর্ব)
এবার আমরা আরোকিছু স্বরবৃত্ত ছন্দে গঠিত ইসলামি গানের উদাহরণ দেখি –
আল/লাহ্/ তু/মি/ ।। দ/য়ার/ সা/গর/ ।। রহ/মা/নুর/ র/ ।। হীম/
৪+৪+৪+১
তো/মার/ দ/য়ায়/ ।। পূর/নো/ আ/মার/ ।। সা/রা/ নি/শি/ ।। দিন/
৪+৪+৪+১
মাও/লার/ এশ/কে/ ।। জ্ব/লে/ আ/গুন/ ।। নে/ভাই/লে/ যে/ ।। নে/ভে/ না/
৪+৪+৪+৩
পু/ড়ে/ পু/ড়ে/ ।। ছাই/ হ/ই/লো / ।। এই/ যে /পা/গ/ ।। লের/ সি/না/
৪+৪+৪+৩
যে/তে/ হ/বে/ ।। খা/লি/ হা/তে/ ।। সং/গে কি/ছুই/ ।। যা/বে/ না/
৪+৪+৪+৩
সা/ড়ে/ তিন/ হাত/ ।। জায়/গা/ পা/বি/ ।। পা/বি/ না/ রে/ ।। বি/ছা/না/
৪+৪+৪+৩
ম/নের/ ভু/বন/ ।। ধূ/সর/ হ/লে/ ।। কুর/আন/ প/ড়ো/
৪+৪+৪
ত/খন/ তো/মার/ ।। হৃ/দয়/ হ/বে/ ।। স/বুজ/ পা/তা/
৪+৪+৪
পা/তার/ ফাঁ/কে/ ।। ফুট/বে/ ন/তুন/ ।। গো/লাপ/কুঁ/ড়ি/
৪+৪+৪
রং/গিন/ হ/বে/ ।। আ/মল/না/মার/ ।। ম/লিন/ খা/তা/
৪+৪+৪
যে/ মন/ তু/মি/ ।। দি/লে/ জ/মিন/ ।। দি/য়ে/ছ/ আস/ ।। মান/
৪+৪+৪+১
সু/খের/ স/মাজ/ ।। গড়/তে/ দি/লে/ ।। তে/ম/নি/ কোর/ ।। আন/
৪+৪+৪+১
(চলবে)


এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।