শীতের সময়
-ইমরান খান রাজ
------------------------
এসেছে শীতের দিন
বইছে শীতল হাওয়া
আরাম করে পিঠাপুলি
চলছে খাওয়া-দাওয়া।
শিশির ঝরে ঘাসের বুকে
আলতো ছুঁয়ে যায়
খোকাখুকু করে খেলা
দৌড়ে সারা গাঁয়।
কাঁথা মুড়ে বৃদ্ধ দাদু
সূর্যের দিকে চায়
মনে মনে সূর্যি মামার
গুনগান গায়।

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।