করবো প্রতিবাদ
-ইমরান খান রাজ
--------------------------
আছে যত অন্যায় আর
আছে যত অপরাধ,
তার বিরুদ্ধে লিখে যাব
করবো তুমুল প্রতিবাদ।
নির্যাতিত মানুষের কথা
নিপীড়নের চিত্র,
কলম দ্বারা প্রতিরোধ গড়বো
ভাঙবো লোহার পাত্র।
চোর, ঠকবাজ, ঘুষখোরদের
নেই কোন ছাড়,
মাথা উঁচু করে দাঁড়ালেই
ভাঙবো ওদের হাড়।

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।