দরূদের ফুল
নজরুল ইসলাম বিন ইউসুফ
---------------------------------------
প্রেমের খামে চিঠি লেখি
প্রিয় তোমার তরে
দরূদ-সালাম জপি সদা
প্রেমের সুবাস ভরে।
দূর মদিনায় থাকো তুমি
আমি অনেক দূরে
প্রিয় তোমার প্রেমের শানে
দরূদ পাটাই সুরে।
তোমার দেখা পেতে প্রিয়
ইশকে দেওয়ানা
স্বপ্নঘোরে দাওগো দেখা
মন যে মানেনা!
প্রিয় তোমার ভালোবাসা
তোমার পরশ মূল
তোমার মহব্বতে গাথি
প্রেম দরূদের ফুল।

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।