ঋতুকন্যা হেমন্ত
বিধান চন্দ্র দেবনাথ
-----------------------------------
কার্তিক আর অগ্রহায়ণে
হেমন্তকাল চলে,
ঐ ঋতুকে বাংলার সবাই
ঋতুকন্যা বলে।
হেমন্তকাল আসলো ঠিকই
শরৎকালের পরে,
নতুন ধানের উৎসব চলছে
প্রতি ঘরে ঘরে।
নতুন ধানে গোলা ভরবে
স্বপ্ন সবার চোখে,
কৃষকেরা কাস্তে নিয়ে
যাচ্ছে হাসি মুখে।
হেমন্ততে সবার মনে
লাগে খুশির দোলা,
ঋতুকন্যা হেমন্তকাল
যায় না তারে ভুলা।
নতুন ধানের পিঠা পুলি
সবাই মিলে খাবে,
আস্তে আস্তে হেমন্তকাল
বিদায় হয়ে যাবে।

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।