তোমার মতো -আহাদ আলী মোল্লা

0


তোমার মতো

আহাদ আলী মোল্লা
---------------------------------------

বহুকাল ধরে ধরে বহ পথে হাঁটলাম
কত যুগ-জামানার ইতিহাস ঘাটলাম
জানা-অজানায় ছুটে চলেছি আরও;
তবু;
তোমার মতো খুঁজে পাই না কারো।

কত চোখ কত মুখ কত হাসি বুঝলাম
কত মনে নাড়া দিয়ে বারে বারে খুঁজলাম
খুঁজে খুুঁজে বুঝে বুঝে চলেছি আরও।

কাছে এলো মমতাজ বনলতা সেন
জুলিয়েট রাঁধা শিরি লাইলি হেলেন

মুখগুলো চেয়ে চেয়ে অপলক থাকলাম
দু চোখের ক্যানভাসে কত ছবি আঁকলাম
কত শত মুখ এঁকে চলেছি আরও।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Responsive GIF
Responsive GIF
Responsive GIF
মাসিক গীতিকবিতা ওয়েবসাইটে আপনাকে সু-স্বাগতম।
Accept !