হাসবুনাল্লাহ্
কথা: মো. রাশেদুজ্জামান
-------------------------------------বিপদে মোরে দাও করুণা
ওগো প্রভু মালিক রব্বানা
আমি অসহায় নাইতো উপায়
তুমিই প্রভু সামিউন বাসির
হাসবুনাল্লাহু নি’মাল অকিল
নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’।।
কঠিন কাজে দাওগো দিশা
ঘুচিয়ে দাও সকল দুরাশা
হতাশা গুলো মিটিয়ে দিয়ে
বানাও আমায় ইয়াসির
হাসবুনাল্লাহু নি’মাল অকিল
নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’।।
জীবন মাঝে সকল কাজে
বিপদ যেনো নাহি আসে
চাইগো শুধুই তোমার কাছে
করেছি নত শীর
হাসবুনাল্লাহু নি’মাল অকিল
নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’।।
গান : হাসবুনাল্লাহকথা : মো. রাশেদুজ্জামানসুর ও কণ্ঠ : মোহাম্মদ আশরাফুলভিডিও : বি এম আব্দুল্লাহসাউন্ড ডিজাইন : শাফিন আহমেদগীতি রচনা : ২৫/০৯/২০২৪ খ্রি.গীতি প্রকাশ: ০৮/০২/২০২৫ খ্রি.



এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এই পোস্ট সংক্রান্ত আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য “মাসিক গীতিকবিতার“ পক্ষ থেকে অনুরোধ করা হলো।